বাগেরহাটে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে গণমাধ্যমকর্মীদের অংশ গ্রহণে সুশাসনের জন্যে কৌশলগত যোগাযোগ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে গতকাল শুক্রবার সকালে অনলাইন প¬াটফরমে এই প্রশিক্ষণ শুরু হয়। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, এনআইএমসির মহাপরিচালক শাহিন ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন, মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্তি সচিব ড. মো. গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম-সচিব আয়েশা আক্তার, পিফরডি প্রকল্পের টিম লিডার মি. আর্সেন স্টেফেনিয়ন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার রিজাউল করিম। অনুষ্ঠান সঞ্চলনা করেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও পিফরডি ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মুনজুরুল আলম। প্রশিক্ষণে বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন কর্মী অংশগ্রহণ করেন।