বাগেরহাটে পুরাকীর্তি সংরক্ষণের দাবিতে স্মারকলিপি প্রদান

0

 

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের পুরাকীর্তি সংরক্ষণ ও সংস্কারের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বেসরকারি সংস্থা ‘ই্য়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’।
বাগেরহাটের প্রাচীন ঐতিহ্যবাহী পুরাকীর্তি সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা। বুধবার বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয় এ স্মারকলিপিতে।
বুধবার দেওয়া ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, বাগেরহাট জেলায় বহু ঐতিহ্যবাহী পুরাকীর্তি রয়েছে, যা এই অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও জ্ঞানের সমৃদ্ধ অতীতকে ধারণ করে। বর্তমানে সঠিক সংরক্ষণের অভাবে এই পুরাকীর্তি নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে, দশ গম্বুজ মসজিদ, খান জাহানের সমাধি, পীর আলী তাহের এর সমাধি, রেজা খাঁ মসজিদ, খান জাহান এর সমাধি সংলগ্ন মসজিদ, খানজাহানের বসতভিটা, জিন্দা পীরের সমাধি, আদিনা প্রতœ ঢিবি, মোরেলগঞ্জের মোরেল সাহেবের বাড়িসহ বেশ কছু নিদর্শন ঝুঁকিতে রয়েছে। এসব নিদর্শন যথাযথ সংরক্ষণ ও সংস্কারের জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।
ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাগেরহাট এর সভাপতি কাজী মাহফুজুর রহমান বলেন, বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ইতোমধ্যে স্থান পেয়েছে। এর আশপাশের ঐতিহাসিক স্থানগুলোও যথাযথ সংরক্ষণ করা উচিত।
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন।