বাগেরহাটে ট্রাক চাপায় প্রকৌশলী নিহত ঘাতক ট্রাকসহ চালক গ্রেফতার

0

 

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে ট্রাক চাপায় মশিউর রহমান(৪৫) নামের এক প্রকৌশলী নিহতের ঘটনায় ট্রাক চালক মিজানুর রহমান(৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের দশদিন পরে শুক্রবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার গাওলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২২ মে সকালে মোটরসাইকেলযোগে বাগেরহাট শহরে যাওয়ার সময় মুনিগঞ্জ সেতু টোল প্লাজার ব্যারিকেড ভেঙে ওই প্রকৌশলীর মোটরসাইকেলে ধাক্কা দেয় ট্রাকটি। মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হন প্রকৌশলী মশিউর রহমান। তাকে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটক মিজানুর রহমান রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের এসকেন্দার শেখের ছেলে। মিজান মূলত ওই ট্রাকের হেলপার ছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিজানুর রহমান প্রকৌশলী মশিউর রহমানকে চাপা দেওয়ার কথা স্বীকার করেছেন।
গতকাল শনিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার কেএম আরিফুল হক এসব তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, মো. রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহমুদ হাসান, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
পুলিশ সুপার জানান, ঘটনার দিনে ট্রাকের চালক ও অন্য একজন হেলপার মিজানুরের পাশে বসা ছিলেন। মাদক সেবন করে ট্রাক চালাচ্ছিলেন মিজানুর রহমান। তার ভয় ছিল কেউ হয়ত তাকে মাদক সেবন করতে দেখে ফেলেছে এই কারণেই তিনি দ্রুত গতিতে ট্রাক চালাচ্ছিলেন এবং এ কারণে ওই দুর্ঘটনা ঘটে। ওই ট্রাকটির জব্দের কথা জানান পুলিশ সুপার।