বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ “আজকের বৃক্ষরোপণ, আগামীর নির্মল সবুজ ক্যাম্পাস ও বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) সদর দপ্তর কর্তৃক প্রণীত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১ টায় যশোর আঞ্চলিক কেন্দ্রে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নতুন উপশহর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জনাব কাজী আজগর হোসেন। তিনি তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এবং একটি সুস্থ-সবুজ বাংলাদেশ গড়তে বাউবি’র এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের সম্মানিত আঞ্চলিক পরিচালক জনাব সেখ সোহেল আহমেদ। ক্যাম্পাসকে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন করার লক্ষ্যে বাউবি সদর দপ্তরের এই নির্দেশনাকে স্বাগত জানিয়ে তিনি সকলকে গাছ লাগানোর ও তার পরিচর্যা করার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।