বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ এবং শহীদ ওসমান হাদির ঘাতকদের ফেরত পাঠানোর ওপর জোর দিয়েছে বাংলাদেশ।। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে বাংলাদেশ ও ভারতের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশ সরকার আশা প্রকাশ করেছে যে, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়াটি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।

আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তরে এই উচ্চপর্যায়ের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ বিষযটি নিশ্চিত করেছেন।

শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এরপর হাইকমিশনার ঢাকায় গত দুই মাসে তাঁর দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

দ্বিপাক্ষিক আলোচনার সময় শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের প্রতি পুনর্নুরোধ ব্যক্ত করা হয়। বাংলাদেশ চায় দুই দেশের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের মুখোমুখি করা হোক।

গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।