ফুলতলায় শিশু ধর্ষণের চেষ্টায় কিশোর গ্রেফতার

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা ॥ ফুলতলায় ৭ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কিশোর আশিক সর্দারকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। সে গাড়াখোলা গ্রামের জিয়াউর রহমান সরদারের ছেলে। মঙ্গলবার রাতে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশু কন্যার বাবা দিনমজুর এবং মা বাড়ির কাজে ব্যস্ত থাকলে গত ১৫ মে দুপুরে আশিক সর্দার তাকে ফুঁসলিয়ে পাশর্^বর্তী একটি ফাঁকা বাগানে নিয়ে যায়। এ সময় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে ঘটনাটি মা দেখে ফেললে আশিক দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর বাবা ফুলতলা থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। এ ব্যাপারে ফুলতলা থানার এসআই শফিকুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়। অভিযুক্ত আশিককে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।