ফুলতলায় ‘নাশকতা’ মামলার আসামিসহ আটক ৪

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলায় কথিত নাশকতা মামলার আসামিসহ চার জনকে শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। এরা হলেন ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে আজহার বেগ (৩৭), জিআর মামলার ওরান্টেভুক্ত আসামি তাজপুর গ্রামের বাবলু শেখের ছেলে সোহরাব শেখ (২১), দামোদর গ্রামের হাবিব শেখের ছেলে রাকিব শেখ এবং ডাউকোনা গ্রামের সবুর সরদারের ছেলে শাহীন সরদার। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।