ফুলতলায় নবনির্বাচিত ইউপি সদস্যদের অবহিতকরণ কোর্স সম্পন্ন

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সদস্যদের জন্য তিন দিনব্যাপী অবহিতকরণ কোর্স শেষ হয়েছে। উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মঙ্গলবার দুপুরে উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মাদ ভূঁইয়া শিপলু, সরদার মনিরুল ইসলাম, শেখ আবুল বাশার, ইউপি সদস্য ইউপি সদস্য ওলিয়ার রহমান বিশ^াস, নবিরুল ইসলাম রাজা, শেখ আব্দুল হালিম, সাব্বির হোসেন মোল্যা, শেখ মনিরুল ইসলাম, কাজী ইমরান হোসেন রাজীব, খলিলুর রহমান, ফারুক হোসেন মোল্যা, আব্দুল হালিম সরদার প্রমুখ। কোর্স শেষে সদনপত্র বিতরণ করা হয়।