ফুলতলায় টিসিবির পণ্য পাবে ৮ হাজার পরিবার

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলা উপজেলায় ৮ হাজার ২৭২টি পরিবার পাচ্ছে টিসিবির পণ্য কেনার সুযোগ। কোভিড পরিস্থিতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নি¤œ আয়ের মানুষের মাঝে ভর্তুকির মাধ্যমে ন্যায্যমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফুলতলায় চারটি ইউনিয়নে ওই পরিবারগুলোকে কর্মসূচির আওতায় নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টিসিবির পণ্য ক্রয়ে তালিকাভুক্ত পরিবার প্রতি একটি করে কার্ড বিতরণ করা হচ্ছে। এই কার্ডধারীদের মাঝে আগামী ২০ মার্চ থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে পারবেন ন্যায্যমূল্যের এই পণ্য। নি¤œ আয়ের প্রতিটি পরিবার কার্ডের মাধ্যমে রমজানের আগে একবার পণ্য নিতে পারবে। আবার রমজানের মাঝামাঝি সময় থেকে ঈদের আগে একই কার্ডধারীরা দ্বিতীয় দফায় সমপরিমান পণ্য ক্রয়ের সুযোগ পাবেন। প্রত্যেকটি কার্ডধারী ৫৬০ টাকার প্যাকেজে পাবে ১১০ টাকা দরে ২ কেজি সয়াবিন তৈল, ৬৫ টাকা দরে ২ কেজি ডাল ও ৫৫ টাকা দরে ২ কেজি চিনি। ফুলতলার ৪টি ইউনিয়নে প্রত্যেকটিতে ২ হাজার ৬৮টি কার্ডসহ মোট ৮ হাজার ২৭২টি পরিবার টিসিবি’র কার্ড পাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনকে তদারকি কমিটির প্রধান করে ৪ ইউনিয়নে উপজেলা পরিষদের চার কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এরা হলেন-সমাজসেবা কর্মকর্তা আবু মুছা, বীজ কর্মকর্তা মো. আনোয়োর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান ও সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, জনগণের কথা চিন্তা করে সরকার যে উদ্যোগ নিয়েছে তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য ফুলতলায় ২ জন টিসিবি’র ডিলারের মাধমে সঠিক মাপে প্যাকেট প্রদান করা হবে। ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য সরবরাহে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংশ্লিষ্ট সকলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।