ফুলতলায় জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ৪২ তম জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার ফুলতলা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, শিক্ষক শেখ মাহমুদুল হক, রামকৃষ্ণ দাস, রবিউল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি মেলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।