প্লে স্টোরে ভাইরাসের আক্রমণ, মুছে ফেলছে অ্যাপস

    0

    লোকসমাজ ডেস্ক॥ অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য আবারও আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ‘জোকার’। জানা যায়, ম্যালওয়্যার ছড়ানো দুর্র্বৃত্তরা জোকার ম্যালওয়্যার ব্যবহার করে স্মার্টফোনের কন্টাক্ট লিস্ট ও ডিভাইসের সব তথ্য হাতিয়ে নিতে পারে। এবার এ ম্যালওয়্যারগুলো অনেক বৈধ অ্যাপের মধ্যেও পাওয়া গেছে। হ্যাকাররা গুগল প্লে-এর প্রতিরোধ ক্ষমতাকে ভেঙে অ্যাপের মধ্যে এ জোকার ম্যালওয়্যার ঢুকিয়ে দেয়। কেউ এ অ্যাপ ডাউনলোড করলে তার ফোনে এসব ম্যালওয়্যারগুলোও ইনস্টল হয়ে যেত।
    সম্প্রতি গুগল প্লে-স্টোরের অসংখ্য অ্যাপে এ ম্যালওয়্যার পাওয়া গেছে। চেক পয়েন্ট টিম জানিয়েছে, গুগলের সিকিউরিটি ফিচার ভালো থাকলেও জোকার ম্যালওয়্যার বোঝা কিংবা ধরা খুব কঠিন।
    ম্যালওয়্যার গুগলের সুরক্ষা স্ক্যানকে বাইপাস করতে এবং ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশ করতে ‘ড্রপার’ নামে একটি আলাদা কৌশল ব্যবহার করে। গুগল প্লে স্টোর থেকে ৩৪ টি অ্যাপ সরিয়ে নিয়েছে। কারণ তারা প্রত্যেকে জোকার ম্যালওয়ার দ্বারা আক্রান্ত। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের কছে যদি সেই সমস্ত অ্যাপ থাকে তাহলে তাদের সেই সমস্ত প্রয়োজনীয় ও পছন্দের অ্যাপকে ডিলিট করতে হতে পারে।
    জোকার ম্যালওয়্যারটি নতুন নয় তবে ইদানিং অ্যানড্রয়েড অ্যাপ কোম্পানির কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য কোডের মাধ্যমে এটিকে সনাক্ত করা খুব কঠিন। এছাড়াও, এই জাতীয় ম্যালওয়্যার গুগলের সুরক্ষা স্ক্যানকে বাইপাস করতে এবং ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশ করতে ‘ড্রপার’ নামে একটি আলাদা কৌশল ব্যবহার করে।
    যেসব অ্যাপস গুলো মুছে ফেলা হয়েছে….
    1. All Good PDF Scanner
    2. Mint Leaf Message-Your Private Message
    3. Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons
    4. Tangram App Lock
    5. Direct Messenger
    6. Private SMS
    7. One Sentence Translator – Multifunctional Translator
    8. Style Photo Collage
    9. Meticulous Scanner
    10. Desire Translate
    11. Talent Photo Editor – Blur focus
    12. Care Message
    13. Part Message
    14. Paper Doc Scanner
    15. Blue Scanner
    16. Hummingbird PDF Converter – Photo to PDF
    17. All Good PDF Scanner
    18. com.imagecompress.android
    19. com.relax.relaxation.androidsms
    20. com.file.recovefiles
    21. com.training.memorygame
    22. Push Message- Texting & SMS
    23. Fingertip GameBox
    24. com.contact.withme.texts
    25. com.cheery.message.sendsms (two different instances)
    26. com.LPlocker.lockapps
    27. Safety AppLock
    28. Emoji Wallpaper
    29. com.hmvoice.friendsms
    30. com.peason.lovinglovemessage
    31. com.remindme.alram
    32. Convenient Scanner 2
    33. Separate Doc Scanner