দারিদ্র্য বিমোচনে ব্যতিক্রমী উদ্যোগ : শার্শায় দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে দারিদ্র্য বিমোচন ও দুস্থ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে। বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন অসহায় নারীর মাঝে এই ছাগল তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে বোয়ালিয়া বাজারস্থ ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাফা উদ্দিন খাঁ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক কর্মীদের দায়িত্ব। ব্যক্তিগত উদ্যোগে এমন মানবিক কর্মসূচি অন্যদেরও উদ্বুদ্ধ করবে।

রবিউল ইসলাম রবি জানান, প্রান্তিক পরিবারের নারীদের আয়ের সুযোগ তৈরি করতেই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আগামীতেও সাধ্য অনুযায়ী স্থানীয় দুস্থদের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, উপজেলা প্রবাসী কল্যাণ সম্পাদক শাহিন আলম খান, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।