প্রেসক্লাব যশোর সভাপতির সুস্থতা কামনায় বেনাপোলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বেনাপোলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘হাবিবুর রহমান বিশ্বাস উন্নয়ন ফাউন্ডেশন’-এর উদ্যোগে গতকাল মাগরিবের পর বেনাপোলের ডাবলু মার্কেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান বিশ্বাস উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি সাহাবুদ্দিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।