প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানির সময়সূচি নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি শুরু হবে।

রায়ের অনুলিপি বিতরণ শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।

১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।

এদিকে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৬৪৫ আপিল জমা পড়েছে। শেষ দিনে শুক্রবার (৯ জানুয়ারি) একক দিনে ১৭৬টি আপিল জমা পড়ে।