শার্শায় বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

0
ছবি: সংগৃহীত।

শার্শা(যশোর)সংবাদদাতা ॥ শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে শার্শা বিএনপি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। রোববার সকাল ১১ টার দিকে শার্শা উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও সমাবেশে শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর নামে দায়ের করা মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করে তা প্রত্যাহারের দাবি করা হয়।

বক্তারা বলেন, বিগত ১৭ বছর বিভিন্ন রাজনৈতিক মামলা-মোকদ্দমায় বিএনপির নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে আসছেন অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্য প্রণোদিত।

সমাবেশে বক্তব্য দেন, শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বিএনপির সহদপ্তর সম্পাদক সাইদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল খাতুন, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।