পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক মজিদ দফাদারের(৬৫) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোপালপুর গ্রামের মৃত রমজান দফাদারের ছেলে। সোমবার সন্ধ্যায় গদাইপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে বিপরীত দিকে থেকে আসা একটা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। সাথে সাথে পিচের রাস্তায় পড়ে গিয়ে মাথা ফেটে গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৯ টার দিকে তার মৃত্যু হয় বলে স্থানীয় শেখ সোহেল আহম্মেদ জানান। ঘটনাটি ঘটেছে গোপালপুর ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে।