পাইকগাছায় সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩ থেকে ৫ টা পর্যন্ত একর্মসূচি পালিত। পুরাতন পরিবন কাউন্টার চত্বরের প্রধান সড়কে চার রাস্তার মোড় অবরোধ করে বিক্ষোভ হয়।
প্রধান শিক্ষিকা ভৈরবী রাণী রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতা অপব্যবহার ও অদক্ষতার অভিযোগে বিদ্যালয়ের ছাত্রীরা একর্মসূচি পালন করে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিতে চাইলেও তা না নেওয়ায় ছাত্রীরা কঠোর করসূচি দেবে বলে জানায়। সমাবেশে সভাপতিত্ব করে ফারহানা ইসলাম রিতু। বক্তব্য রাখে অর্পিতা সরকার,আকসারা নেওয়াজ,জারিন তৌফা,এশা,স্বরসতী মন্ডল, শ্রেহা প্রমুখ।