পাইকগাছায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ পাইকগছার নগর শ্রীরামপুরের মুন্সিবাড়িতে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচি চলে। পাঁচ শতাধিক দুঃস্থ নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা দেওয়া হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ পিজি হাসপাতালের ডা. মাগফুর রহমান। ঢাকার ক্যান্সার হাসপাতালের সহযোগী প্রফেসর ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিফ কনসালট্যান্ট ডা. আবদুস সালাম ও পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আবদুল মজিদ উপস্থিত ছিলেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আশিক,ডা. হাফিজ,ডা. প্রত্যাশা,ডা. সিফাত,ডা. অয়ন,ডা. আসিফ রোগী দেখেন ও চিকিৎসাপত্র প্রদান করেন।