পাইকগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

 

পাইকগাছা(খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় সিয়াম (৩) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের উওর গড়েরাবাদ গ্রামের আশরাফুল মোল্লার ছেলে। শুক্রবার সকাল ৮টার দিকে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরের ধারে যায়। এরপর কোন এক সময় সে পুকুরে পড়ে যায়। উঠানে বসে তার মা মাছ কুটছিলেন।এর মধ্যে ছেলেকে না দেখে খুঁজতে গিয়ে দেখেন ছেলে পুকুরে হাবুডুবু খাচ্ছে। স্থানীয় লোক ডেকে দ্রুত উঠালেও সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পাইকগাছা থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জিয়াউর রহমান জানান।