পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

0
দেশে রজব মাসের চাঁদ দেখা গেছে, ১৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় জানানো হয়, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, শবে মেরাজের দিন বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে ঐচ্ছিক ছুটি থাকে।