পদ্মাসেতু দিয়ে ঢাকা রুটে চারটি ট্রেন চালুর দাবি অভয়নগর স্বেচ্ছাসেবকদলের

0

স্টাফ রিপোর্টার (অভয়নগর) যশোর ॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়াসহ খুলনা-যশোর এলাকার যাত্রীদের চাহিদা অনুযায়ী কমপক্ষে চারটি যাত্রীবাহী ট্রেন চলাচলের ব্যবস্থার জন্য রেল মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে খুলনা-যশোর-নওয়াপাড়া হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকায় ট্রেন চলাচল শুরু হচ্ছে। কিন্তু এ রুটে রেল মন্ত্রণালয় থেকে ট্রেন চলাচলের ব্যবস্থা হচ্ছে একটি মাত্র। সীমিত সংখ্যক ট্রেনে খুলনা-যশোর-নওয়াপাড়া এলাকার যাত্রীদের চলাচলের চাহিদার তুলনায় অত্যন্ত কম। তাই নওয়াপাড়া এলাকাসহ খুলনা-যশোর এলাকার যাত্রীদের চাহিদা মোতাবেক কমপক্ষে চারটি যাত্রীবাহী ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণের জন্য রেল মন্ত্রাণালয়ের কাছে জোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক,যশোর জেলা কমিটির সদস্য ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস- মোল্লা হাবিবুর রহমান (হাবিব), যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লা, মাহাবুর রহমান,গাজী আকাশ ইউসুফ, টি এম মঈন উদ্দিন, এম আক্তারুজ্জামান,সাইফুল ইসলাম অনিক,ইমরুল কায়েস,মুরাদ হাসান,সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদ, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ আহম্মেদ মনি,রেজয়ান মীর,সরণ গাজী,আলামিন শেখ সাগর,,রনি হোসেন, মারুফ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।