নড়াইলে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত এসপির মতবিনিময় অনুষ্ঠিত

0

নড়াইল অফিস ॥ নড়াইল জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মেহেদী হাসানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, আপনাদের সার্বিক সহযোগিতায় মাদকের বিরুদ্ধে আমাদের ভূমিকা থাকবে জিরো টলারেন্স। জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি,মাদক,সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয় মত বিনিময় সভায়।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, দোলন মিয়া,ডিএসবির ইন্সপেক্টর মীর শরিফুল হক,জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ছাব্বিরুল আলম,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।