নড়াইলে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

0

 

নড়াইল অফিস ॥ নড়াইল জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ও ইউনিসেফের সহযোগিতায় ‘শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। জেলা তথ্য অফিসার রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রতকুমার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান মাহমুদ,বরাশুলা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মো. নাসিরউদ্দিন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রনজিত কুমার ম-ল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম,নড়াইল প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ উপজেলা পর্যায়ে বাল্যবিবাহনিরোধ কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরপ্রধান, শিক্ষক, পুরোহিত, এনজিও প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।