নড়াইলের ইছালীকে মাদকমুক্ত রাখার ঘোষণা

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মধুরগাতি ও আশপাশের এলাকায় মাদক, চুরি ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।মাদক,চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নিতে সোমবার বিকেলে মধুরগাতির সাফায়াতের মোড়ে এক মতবিনিময় সভা হয়।
বিছালী ইউপি চেয়ারম্যান হিমায়েত হোসাইন ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামিল কবির, মীর্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক জাহাঙ্গীর আলম, বিছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহিদ হোসেন,অভয়নগরের শুভরাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান তৈয়েবুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান ফকির,বিছালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলীম মোল্যা,চাকই মরিচা-ভবানীপুর চৌরাস্তা বাজার কমিটির সাধারণ সম্পাদক ঈসমাইল মোল্যা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সান্টু, বিএনপি নেতা মাস্টার মফিজুর রহমান, বিছালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান, মাজহারুল ইসলাম,জামায়াত নেতা মোখলেসুর রহমান প্রমুখ।
সভায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়।
বিছালী ইউপি চেয়ারম্যান হিমায়েত হোসাইন ফারুক মাদকমুক্ত বিছালী ইউনিয়ন গড়তে মাদক কারবারীকে ধরিয়ে দিলে পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা ও মাদক সেবনকারীকে ধরিয়ে দিলে ৫হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন।