নীলগঞ্জ মহাশ্মশানে আহ্বায়ক কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নীলগঞ্জ মহাশ্মশানের কার্যক্রমের স্থবিরতা নিরসনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে সচেতন সনাতন সমাজ।

শুক্রবার নীলগঞ্জ মহাশ্মশানে বিশেষ সাধারণ সভার মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। অধ্যাপক অলোক ঘোষকে আহ্বায়ক এবং সনৎ কুমার সাহাকে সদস্য সচিব করে এই সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব নির্মল কুমার বিট, রাইট যশোর যশোরের পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অসীম কুণ্ডু, যুগ্ম-সম্পাদক মৃণাল কান্তি দে, সনাতন ধর্মীয় নেতা অধ্যাপক অখিল কুমার চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দীপক কুমার রায।