নীরব ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে- মঞ্জু

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আবুল হোসেন আজাদের পক্ষে ধানের শীষ প্রতীকের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। পথসভাসমুহে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু তার বক্তব্যে বলেছেন, ভয় ভীতিকে উপেক্ষা করে নীরব ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভোট চুরির মাধ্যমে এ দেশের মানুষের অধিকার হরণ করেছে। ক্যাসিনোর মাধ্যমে কালো টাকার মালিক হয়েছে। প্রার্থী আলহাজ আবুল হোসেন আজাদ বলেন, কোন ভয় ভীতি পাওয়ার দরকার নেই। ভোট কেন্দ্রে আসুন ধানের শীষের বিজয় নিশ্চিত করুন। তিনি আরও বলেন, হুমকি দিয়ে মানুষের মন পাওয়া যায় না। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। বুধবার বিকেলে উপজেলার ব্যাসডাঙ্গা, মাগুরাডাঙ্গা, খতিয়াখালী, মধ্যকূল এলাকায় পথসভা ও গণসংযোগ করেন আবুল হোসেন আজাদ। ব্যাসডাঙ্গা মোড়ে অনুষ্ঠিত পথসভায় কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। এ সময় বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, খুলনা বিভাগীয় জাসাস’র সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দিপু, স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, বিএনপি নেতা মশিয়ার রহমান, প্রভাষক আলাউদ্দিন আলা, শেখ শহীদ, মাস্টার নিজামউদ্দৌলা, যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, ছাত্রদল নেতা মেহেদী হাসান শিপন, মেহেদী হাসান হিমেলসহ নেতৃবৃন্দ। অপরদিকে সকালে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উপজেলার ভোগতি, নোনাডাঙ্গার মোড়, হাবাসপোল এলাকায় গণসংযোগ করেন তিনি।