নিয়োগপ্রাপ্ত ২০ চিকিৎসকের যশোরে যোগদান: করোনা চিকিৎসায় সন্তোষজনক ভূমিকা রাখলে চাকরি স্থায়ী হবে

0

বিএম আসাদ ॥ বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ সহকারী সার্জন পদে ২ হাজার চিকিৎসকের ভেতর ২০ জন চিকিৎসক গতকাল যশোর সিভিল সার্জনের কার্যালয়ে যোগদান করেছেন। ২০১৮ সালের ৩৯ জন বিসিএস (বিশেষ) পরীক্ষায় তারা উত্তীর্ণ হন এবং বাংলাদেশ সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের ২০১৫ সালের ঘোষিত জাতীয় বেতন স্কেলে সাময়িক তাদের নিয়োগ প্রদান করা হয়। নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জনদের ঈঙঠওউ-১৯ -এ আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা প্রদান করতে হবে। তারা ঈঙঠওউ-১৯ -এ আক্রান্ত রোগীর সেবা সন্তোষজনক কি-না তা চাকরি স্থায়ী করার সময় বিবেচনা করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৪ মে ২০ তারিখে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রেহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। ৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে পদায়নকৃত সহকারী সার্জন পদে যে ২০ জন চিকিৎসক গতকাল যশোর সিভিল সার্জন অফিসে যোগদান করেছেন তারা হলেন- বিপাশা পাল, নাজিয়া নওরীম, শারমিন সুলতানা, মোছা: ফারহানা ইয়াসমিন, হেমন্ত পোর্দ্দার, অনুপম দাস, সিফাত শারমীন বৃষ্টি, রুকাইয়া হোসেন পলি, খাদিজা আক্তার, নিলুফার ইয়াসমিন, সুদিপ্তা সাহা, শাহীন পারভেজ, নাফিসা আক্কাস, এমএম মোর্তজা মোর্শেদ, মো. রাকিব উদ্দীন, রাকিব আলম শাওন, মো. মুরাদ হোসেন, নাসিম নেওয়াজ খান, ফয়জুননেসা আক্তার, রুবাব শারমীন ও ফারহানা জাহান। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন গতকাল তাদের যোগদানপত্র গ্রহণ করেছেন।