নিজ জমিতে সাইনবোর্ড টানালেন প্রেস ক্লাব চৌগাছা নেতৃবৃন্দ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ জেলা পরিষদ থেকে দেওয়া প্রেস ক্লাব চৌগাছার চার শতক জমিতে সাইনবোর্ড টানিয়েছেন নেতৃবৃন্দ। শনিবার সকালে প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ শিহাব উদ্দিন ও সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টুর উপস্থিতিতে ক্লাবের সদস্যরা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সড়কে নির্ধারিত জায়গায় সাইনবোর্ড টানান।
এ সময় যুগ্ম আহ্বায়ক সিনিয়র সাংবাদিক টিপু সুলতান ও মঈনউদ্দিন মঈন, সদস্য প্রভাষক আসিফ ইকবাল রকি, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, ইমাম হোসেন সাগর ও ফারুক আহম্মেদ, যুবনেতা মেহেদী হাসান মিতু, হুমায়ুন কবির, রাসেল কবির, সুমন রেজা, জসিম উদ্দিন, সোহান হোসেনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিকে শনিবার দুপুরে ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ থানা অফিসার ইনচার্জ পায়েল হোসেনের সাথে মতবিনিময় করেন। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, এসআই মেহেদী হাসানসহ থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।