নগর মহিলা দলের ১ ওয়ার্ডে নারী সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর মহিলা দলের ১ ওয়ার্ড শাখা আয়োজনে নারী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরে বারান্দিপাড়া লিচুতলা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

সমাবেশে সভাপতিত্ব করেন, নারী নেত্রী শামসুন্নাহার বিথি। সমাবেশে বক্তব্য রাখেন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ১নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মাসুদুল বারী কাক্কু, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, মহিলা দল নেত্রী তরজিনা বেগম ও শিউলি বেগম।