নকল সাবমারসিবল পাম্প বিক্রির দায়ে জেসকো ট্রেডাসকে জরিমানা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ মারকুইস ব্র্যান্ডের নকল সাবমারসিবল পাম্প বিক্রির অপরাধে যশোর শহরের এম এম আলী রোডের মেসার্স জেসকো ট্রেডার্সের মালিক মুস্তাফিজুর রহমান রিপনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই জরিমানা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স লিমিটেডের প্রতিনিধিরা তাদের কাছে অভিযোগ করেন, তাদের কোম্পানির মারকুইস ব্র্যান্ডের সাবমারসিবল পাম্পের নকল পাম্প মেসার্স জেসকো ট্রেডার্সে গোপনে বিক্রি করা হচ্ছে।

এ অভিযোগ পেয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে এম এম আলী রোডে মেসার্স জেসকো ট্রেডার্সের দোকানে এবং পরে ষষ্ঠীতলা পাড়ায় গোডাউনে তল্লাশি চালানো হয়। দোকানে পাওয়া না গেলেও গোডাউনে মারকুইস ব্র্যান্ডের ২০টি নকল সাবমারসিবল উদ্ধার করা হয়। এ কারণে দোকান মালিক মুস্তাফিজুর রহমান রিপনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মডার্ন ইলেক্ট্রিক্যাল ওয়ার্কার্স লিমিটেডের প্রতিনিধি ওয়াহিদুজ্জামান জানান, ইতোপূর্বে তারা মেসার্স জেসকো ট্রেডার্সের মালিককে নকল সাবমারসিবল পাম্প বিক্রি না করার জন্য সতর্ক করে দিয়েছিলেন। তারপরও গোপনে বিক্রি অব্যাহত রাখায় তারা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করেন।