ধর্ম পালনে উদারতা প্রদর্শন করা উচিৎ : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

0
ছবি: সংগৃহীত।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ সকল ধর্মের মানুষের ধর্ম পালনে উদারতা প্রদর্শন করা উচিৎ। ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা রয়েছে। প্রত্যেক ধর্ম আমাদের সঠিক পথে চলার শিক্ষা দেয়।

রামপালে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সর্ববৃহৎ দুর্গোৎসবে পূজা মন্ডপে গিয়ে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়কালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এসব কথা বলেন।

মঙ্গলবার সকালে উপজেলার বেতকাটা, মিরাখালী, গৌরম্ভা বাজার, কালেখারবেড় দিঘিরপাড়, চকগোনাসহ বেশ কয়েকটি মন্দিরে গিয়ে মন্দিরে আগত পূর্ণার্থীদের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের কথা শোনেন। তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

মন্দিরে আগত সনাতনী ধর্মের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তার সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছিলেন।