দড়াটানায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে যশোর পৌরসভা। রোববার শহরের দড়াটানা থেকে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাবিদ হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন।
যশোর পৌর সভার সহাকারী প্রকৌশলী কামাল আহমেদ জানান, অভিযানটি শহরের দড়াটানা থেকে শুরু হয়ে যশোর কুইন্স হাসপাতাল গিয়ে শেষ হয়। অভিযান চলাকালে সড়কের দু-ধারে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনার ফলে শহরে যানজট সৃষ্টি হচ্ছে। তাছাড়া অনেকে পৌরসভার ড্রেনের উপরে অবৈধ ঘর তৈরি করে পানি নিষ্কশন বাধাগ্রস্ত করছে। শহরের ফুটপথ দখল মুক্ত করতে এবং যানজট নিরসণে আমাদের এই অভিযান চলমান থাকবে।