দেওয়ান তৌহিদুর রহমানকে চৌগাছা সাংবাদিক নেতৃবৃন্দের শুভেচ্ছা

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার কৃতী সন্তান দেওয়ান তৌহিদুর রহমান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রেসক্লাব চৌগাছা কার্যালয়ে আসেন। সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপাতি মুকুরুল ইসলাম মিন্টু, সাপ্তাহিক চৌগাছা পত্রিকার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জল, সাংবাদিক কবিরুল ইসলাম, খালেদুর রহমান, এবি সিদ্দিক মন্টু, সুজন দেওয়ান, এহসান জামিল, ইমাম হোসেন সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।