দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির গণসংযোগ ও প্রচারপত্র বিলি অব্যাহত

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ডাকে ডামি নির্বাচন বন্ধে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচি অব্যাহত রয়েছে।  শনিবার দলীয় নেতা-কর্মীরা জেলা, উপজেলা, পৌর সদর থেকে শুরু করে পাড়া মল্লায় সর্বত্র গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ আব্দুস সালাম আটরা গিলাতলা, শিরোমনি বাজার এলাকায়, খুলনা মহানগরের ২২ ও ২৭ নং ওয়ার্ড, কয়রা উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। কুষ্টিয়া কুমারখালী উপজেলা বিএনপি, ভেড়ামারা উপজেলা বিএনপি, দৌলতপুর উপজেলা বিএনপি, কুষ্টিয়া পৌর স্বেচ্ছাসেবকদল , সদর উপজেলা যুবদল, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন পৃথকভাবে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে।
যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি জামরুলতলা বাজারে, গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। সদর উপজেলার লেবুতলা ও রামনগর ইউনিয়ন বিএনপি পৃথকভাবে ইউনিয়নের বিভিন্ন বাজারে প্রচারপত্র বিলি করে। যশোর জেলা স্বেচ্ছাসেবকদল শহরের বড় বাজার ,কাপুড়িয়াপট্টি এলাকায়, নগর স্বেচ্ছাসেবকদল খুলনা বাসস্ট্যান্ড এলাকায় পৃথকভাবে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে।
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুজ্জামান লিটনের নেতৃত্বে শার্শা উপজেলা ও পৌর এলাকায় দলীয় নেতা-কর্মীরা গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। শার্শা উপজেলার বেনাপোল, নিজামপুর ও উলাশী ইউনিয়নের বিভিন্ন বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন প্রচারপত্র বিলি করে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানার নেতৃত্বে বাঘারপাড়া উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপজেলার ছাতিয়ানতলা বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলুর নেতৃত্বে, বাগুটিয়া ইউনিয়নে দলীয় নেতা-কর্মীরা গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।
কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ূন কবির সুমনের নেতৃত্বে কেশবপুর কাঁচা বাজার ও থানার পুরনো গেট এলাকায় বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রচারপত্র বিলি করেন। কেশবপুর উপজেলার হাসানপুর বাজারে উপজেলা স্বেচ্ছাসেবকদল গণসংযোগ ও লিফলেট বিতরণ করে। মনিরামপুরের শ্যামকুড় ইউনিয়নের কাশিপুর বাজারে উপজেলা স্বেচ্ছাসেবকদল গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে।
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, সকালে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন কাঁচাবাজারে পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম ও ছাত্রদল নেতা আব্দুস সালামের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এদিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বানুড়িয়া বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল ও ইলিয়াসর রহমান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মহেশপুর, কোটচাঁদপুর ও হরিণাকু-ু এলাকায় বিএনপি নেতারা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন কর্মসূচি উপলক্ষ্যে খুলনার পাইকগাছায় বিএনপির লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাইকগাছা পৌরসভা ও গদাইপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ. যুগ্ম সম্পাদক তুষার কান্তি ম-ল.সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন. যুবনেতা আজারুল ইসলাম গাজী. রাসেল হুসাইন. গোলাম রাব্বানী. অ্যাড. কাজী সাইফুল ইসলাম. আসাদুল ইসলাম. রাসেল আহমেদ. ইমদাদুল. সিরাজ হোসেন. তোরাব আলী ও রুবেল হোসেন প্রমুখ।