তালায় ১৯৬ পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তালা উপজেলার ১৯৬টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়।
শুক্রবার সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। পূজা উদযাপন পরিষদের সহসভাপতি নারায়ন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়াম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার ওসি মমিনুল ইসলাম , পাটকেলঘাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ। উপজেলার ১৯৬টি পূজা মন্ডপের অনুকূলে প্রত্যেক মন্ডপে সরকারি অনুদানের ৫০০ কেজি চাল হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়।