তালায় স্কুলছাত্রীর আত্মহত্যা

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় স্কুলছাত্রী নদী বিশ্বাস (১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে উপজেলা জালালপুর ইউনিয়নে জেঠুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নদী বিশ্বাস জেঠুয়া গ্রামের কার্তিক বিশ্বাসের মেয়ে।
জানা গেছে, নদী বিশ্বাস জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো। বুধবার বিকেলে জেঠুয়া গ্রামে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় । খবর পেয়ে তালা পুলিশ লাশ উদ্ধার করে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, প্রেমঘটিত বিষয়ে সে আত্মহত্যা করেছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।