তালায় সামাজিক সম্প্রীতি সমাবেশ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালার ইসলামকাটিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান,ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি- পেশার জনগণের অংশে সামাজিক সম্প্রতি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। মঙ্গলবার সকালে ইসলামকাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, নাংলা পিরশা জয়নুদ্দীন ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার মো. আমিনুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মফিজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, এস আই মো. নাসির উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত অতিথিরা সনাতন ধর্মের মানুষের শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় তার দিকে গুরুত্ব আরোপ করেন।