তালায় শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। রবিবার সকালে তালা উত্তরণ আইডিআরটিতে শিক্ষার্থীদের মাঝে এই করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমের আওতায় তালা মহিলা কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, সরকারি কলেজ, শালিখ কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ১ জন শিক্ষার্থীকে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। এসময় তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়র অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের উপাধ্যক্ষ সফিকুল ইসলাম, মহিলা কলেজের প্রভাষক সুতপা রাহা টুম্পা প্রমুখ উপস্থিত ছিলেন।