তালায় নবজাতকের মরদেহ উদ্ধার

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আলাদীপুর উত্তরপাড়া জামে মসজিদের পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। তালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন, নবজাতকের বয়স তিনদিনের মতো হতে পারে। তালা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান বলেন, মসজিদে মুসল্লিরা বুধবার মাগরিবের নামাজ পড়তে গিয়ে পুকুরের মধ্যে নবজাতকের মরদেহটি দেখতে পান। পরে সেটি উদ্ধার করা হয়। মরদেহে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। নবজাতকটি কন্যা শিশু।