তালায় তথ্য অধিকার আইন বিষয়ে বুথ ক্যাম্প অনুষ্ঠিত

0

পৃ-৩

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার তালায় তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার উদ্যোগে তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএআইডির অর্থায়নে ও দ্যা ক্যাটার সেন্টারের কারিগরি সহোযোগিতায় মঙ্গলবার সকালে জালালপুর ইউনিয়নের রথখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।
জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে বুথ ক্যাম্প হয়।
প্রকল্পের কোঅডিনেটর আল-মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসুতোষ কুমার বিশ^াস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন প্রমুখ।