তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে মিছিল

0

শার্শা (যশোর) সংবাদদাতা॥ আগামীকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বেনাপোলে আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার সকালে বেনাপোল বলফিল্ড থেকে এ আনন্দ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন যশোর- ১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

মিছিলটি বেনাপোল বলফিল্ড থেকে বের হয়ে বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস প্রমুখ।

অপরদিকে নাভারণ ( যশোর) সংবাদদাতা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তার আগমনকে স্বাগত জানিয়ে শার্শায় শুভেচ্ছা মিছিল করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার বিকেলে শার্শায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শার্শা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মাজেদ, সিনিয়র যুগ্মসম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্মসম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।