তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা যশোর শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম.এম. কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন যশোরের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের খুলনা জোনের জোনাল ইনচার্জ হাফেজ মাওলানা অধ্যক্ষ আ. খ. ম. মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান ড. শেখ মহিউদ্দিন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এম.এম. রবিউল ইসলাম, যশোর আবাসিক শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মাওলানা আজমল হোসাইন, যশোর আলিয়া শাখার শাখা প্রধান আসাদুজ্জামান, প্রি-হিফয শাখার শাখা প্রধান সৈয়দ সাইফুর রহমান, যশোর উপশহর শাখার শাখা প্রধান মাহমুদুল হাসান, যশোর শাখাসমূহের পরিচালনা কমিটির সদস্য আবদুল্লাহ আল ফারুক, মাও. আশরাফ আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শাহীন মাহমুদ ও মোস্তফা আল মিসবাহ।