তরিকুল ইসলামের কবর জিয়ারত যশোর নগর যুবদলের নবগঠিত ৯ কমিটির নেতৃবৃন্দের

0

 

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইলসামের কবর জিয়ারত করেছেন যশোর নগর যুবদলের ৯টি ওয়ার্ডে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।  শুক্রবার বাদ আছর নেতৃবৃন্দ কারবালা কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, যুগ্ম-আহ্বায়ক ইয়াসির আরাফাত, আনোয়ার পারভেজ, হাবিবুর রহমান হাবিবুল্লাহ, তৌহিদুর রহমান কুহিন, মোস্তাফিজুর রহমান বিপুল, নাজমুস সাকিব জ্যেতি, শহিদুল ইসলাম মিলন, শহিদুল ইসলাম টগরসহ ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।