ঢাকা থেকে আজ ২৫টি ফ্লাইট বাতিল

0
ধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ! আজ শাহজালাল বিমানবন্দর থেকে বাতিল হলো আরও ২৫টি ফ্লাইট। ৫ দিনে মোট বাতিলের সংখ্যা ১৭৩।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় আজ বুধবার (৪ মার্চ) আরও ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হলো।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অচলাবস্থায় প্রতিদিন গড়ে ৪০টির মতো ফ্লাইট স্থগিত হচ্ছে। আজ বাতিল হওয়া ২৫টি ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ এবং এয়ার অ্যারাবিয়ার মতো বড় সংস্থাগুলোর পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটও রয়েছে। এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ৫ মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা এবং কুয়েতগামী সকল ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। যুদ্ধের কারণে আকাশপথ ব্যবহারে ঝুঁকি ও নিষেধাজ্ঞা থাকায় মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার প্রবাসী এবং সাধারণ যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।