ঢাকায় নেওয়ার পথে হরিণের মাংসসহ আটক- ২

0

বাগেরহাট ও শরণখোলা সংবাদদাতা॥ বাসে করে ঢাকায় নেওয়ার পথে হরিণের মাংসসহ দুই জনকে আটক করেছে সুন্দরবনের পূর্ব বনবিভাগ।

আটকৃতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার কচুয়া গ্রামে জোনাব আলীর ছেলে আ. ছালাম (৪০)
ও মোরেলগঞ্জের সন্ন্যাসী ছোটপুরী গ্রামের মো. বাকেরের ছেলে মো. জাকারিয়া (২৫)। এর মধ্যে আ. ছালাম ওই বাসের চালকের সহযোগী বলে জানা গেছে।

শরণখোলা ফরেস্ট রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, গ্রেফতার দুই জনের কাছ থেকে হরিণের মাংস পাচারকারী অপর দুই ২ ব্যক্তির নাম ও মোবাইল নম্বর পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা এখন প্রকাশ করা যাচ্ছে না।

শরণখোলায় সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় ঢাকাগামী রাজীব পরিবহণের একটি বাসের মালামাল নেওয়ার বক্স থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।