ডুমুরিয়ায় ৭ মার্চ পালিত

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির মধ্যে ছিল স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর মূর‌্যালে পূষ্পমাল্য অর্পণ, শিক্খার্থীদের ভাষণ প্রতিযোগিতা ও আলোচনা সভা। সোমবার ৭ই মার্চের দিনের শুরুতে বঙ্গবন্ধুর মূর‌্যালে পুস্পমাল্য অর্পণ করেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। এ সময় আরা উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ সহ সকল কর্মকর্তাবৃন্দ। এরপর পর্যায়ক্রমে উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ডুমুরিয়া থানা, পানি উন্নযন বোর্ড, পল্লী বিদুৎ সমিতি, ডুমুরিয়া মহাবিদ্যালয় ও সরকারী বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ১০টায় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, কৃষি অফিসার মোচ্ছাদেক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, মৎস্য কর্মকর্তা আবু বক্কার, শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা আওযামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল প্রমুখ। পরে ৭ই মার্চ এর ভাষন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরন করা হয়।