ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র সংগ্রহ

0
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মির্জা ফখরুলের পক্ষে তার চাচাতো ভাই জেলা বিএনপির সাবেক সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো.ওয়ালিউল্লাহ।

নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, “পরিবারের পক্ষ থেকে আমি জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

নূর-এ-শাহাদাৎ স্বজন আরো বলেন, তিনি ঠাকুরগাঁও-১ আসনের জনপ্রিয় মানুষ। “সাধারণ জনগণ ভোট প্রদানের জন্য অপেক্ষায় রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভোটাররা মির্জা ফখরুলের প্রতি আস্থা দেখাবেন এবং বিপুল ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করবেন।”

এর আগে ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল। সেখানে ঠাকুরগাঁও-১ আসনে তিনি নিজের নাম ঘোষণা করেন।