টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে চেরাগ আলী এলাকার ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ করছে এবং আরও ৭টি ইউনিট পথে রয়েছে।

ছবি: সংগৃহীত।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইমরান আলী জানান, চেরাগ আলী এলাকাই ওই ওষুধ কারখানার আগুন সকাল সাড়ে ১১টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।

উল্লেখ্য, কারখানাটি রাষ্ট্রায়াত্ত ওষুধ কোম্পানিটি এসেনশিয়াল ড্রাগসের বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।