ঝুমঝুমপুরে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

0

 

 

স্টাফ রিপোর্টার॥ যশোরের ঝুমঝুমপুরে বাপ্পি নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় তিনজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। বাপ্পি সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের লিয়াকত মোল্লার ছেলে। শুক্রবার রাতে তিনজনকে আসামি করে মামলাটি করেছেন আহত বাপ্পি মোল্লার বড় ভাই জুয়েল। আসামিরা হলো নীলগঞ্জ সাহাপাড়ার এলাকার বাবু ড্রাইভারের দুই ছেলে সাকিব ও সাব্বির এবং একই এলাকার সহিদুলের ছেলে মৃদুল। জুয়েল এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে তার ভাই বাপ্পির পূর্ব শক্রতা ছিলো। শুক্রবার রাত সাতটার দিকে রাণী বাজারে বাপ্পিকে একা পেয়ে আসামিরা ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে হত্যার হুমকি দিয়ে আসামিরা চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বাপ্পিকে। মামলায় আরও উল্লেখ করা হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা অবস্থায় আসামিরা নানা ধরণের হুমকি দিচ্ছে তার পরিবারকে।