ঝিনাইদহ ও সাতক্ষীরার কয়েক গ্রামে ঈদ উদযাপন

0

লোকসমাজ ডেস্ক॥ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকু-ু ও সাতক্ষীরার বিভিন্ন স্থানে ঈদ উদযাপিত হচ্ছে। সোমবার সকালে হরিণাকু-ু উপজেলার, হরিণাকু-ু দখলপুর, ফলসী, বৈঠাপাড়া, বলরামপুর, কুলবাড়িয়া, ভালকি, চটকাবাড়িয়া, নিত্যনন্দপুরসহ ১০টি গ্রামের প্রায় শতাধিক মুসল্লি ঈদুল ফিতর উদ্যাপন করছেন।
সকাল ৮টায় শহরের উপজেলা মোড় এলাকায় কামরুল হাসান দুলদুলের মিল (চাতাল), ভালকি কুটিরপাড়া জামে মসজিদ ও নিত্যনন্দপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ তিনটি স্থানে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বিগত ১৪ বছর ধরে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন এসব মুসল্লিরা।
নামাজ আদায়কারী মুসল্লি নেতা আ. ন. ম বজলুর রহমান বলেন, ১৪ বছর ধরে তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করছেন। প্রথমে তারা একটি স্থানে ঈদের নামাজ আদায় করলেও দুই বছর ধরে উপজেলার তিনটি স্থানে পৃথকভাবে ঈদের জামাতের নামাজ অনুষ্ঠিত হচ্ছে।
অপরদিকে সাতক্ষীরার বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা, ভাড়–খালীসহ বিভিন্ন স্থানে এই ঈদের জামাতের পাশাপাশি বাড়িতে বাড়িতে ঈদের উৎসব চলছে।
সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। নামাজ পরবর্তী ধর্মীয় আলোচনা করেন মাওলানা জি এম হাসান বিন মাহমুদ।
নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অন্যের মধ্যে কোলাকুলি করেন। এ ছাড়া সেখানে ঈদের খাবারও বিতরণ করা হয়।
প্রসঙ্গত, সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরা সদরের ভাড়ুখালী, আখড়াখোলা, তলুইগাছা, বাউকোলা তালার ইসলামকাটি, খলিলনগর, কলারোয়ার সোনাবাড়িয়া, এলাকার মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছে দীর্ঘ দিন।